Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ PM || প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৬, ৫:১৫ AM

কলসকাঠীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলাল

News Image

​ বরিশাল প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর,ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি,এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।
​ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল তার বার্তায় সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন— ঈদের আনন্দ যেন কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে,আমাদের চারপাশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অঙ্গীকার, কলসকাঠী ইউনিয়ন হবে একটি সুখী, সমৃদ্ধ এবং মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন—এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
​তিনি আরও উল্লেখ করেন যে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে কলসকাঠী ইউনিয়নকে আরও আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
​পরিশেষে, তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং কলসকাঠীবাসীকে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের অনুরোধ জানান।